Dr. Mayin Uddin Mahmud

Colorectal and Endo-Laparoscopic Surgeon

ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি

ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি: নিরাপদ ও আধুনিক চিকিৎসা

হার্নিয়া হলো একটি শারীরিক সমস্যা, যেখানে দেহের কোনও অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যু দুর্বল পেশীর ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এটি সাধারণত পেটের দেয়ালের দুর্বল অংশ দিয়ে চামড়ার নিচে স্ফীতির (ফুলে ওঠা) মতো দেখা যায়।

হার্নিয়া হলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন, কারণ এটি ব্যথা, অস্বস্তি ও দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করতে পারে। তবে এখন আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দ্রুত এবং নিরাপদ উপায়ে এটি নিরাময় করা সম্ভব!

ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার হলো একটি আধুনিক ও কম ইনভেসিভ (Minimal Invasive) সার্জারি, যেখানে ছোট ২-৩টি ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে হার্নিয়া অপারেশন করা হয়। ল্যাপারোস্কোপির ক্ষেত্রে পেটের ছিদ্র বা দূর্বল অংশের ভেতরের দিকে মেশ স্থাপন করা হয়, যা প্রচলিত ওপেন অপারেশনের ক্ষেত্রে সম্ভব নয়। পেটের ভেতরের অংশে মেশ স্থাপনের কারনে অপারেশনের পর পূনরায় হার্নিয়া ফিরে আসার ঝুকি (Recurrence) ল্যাপারোস্কোপির ক্ষেত্রে কম। এছাড়া, পেটের একাধিক জায়গায় হার্নিয়া এবং রিকারেন্ট হার্নিয়া (আগে একবার অপারেশন হয়েছিল কিন্তু পরবর্তীতে হার্নিয়া আবার হওয়া)-র ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক ইনগুইনাল হার্নিয়া সার্জারি খুবই কার্যকর।

ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি

ল্যাপারোস্কোপিক ইনগুইনাল হার্নিয়া সার্জারির সুবিধা:

  •  ছোট কাটা, কম ব্যথা, কম রক্তপাত।
  •  দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা।
  •  হাসপাতালে থাকার সময় কম।
  •  ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি কম।
  •  উভয় পাশে হার্নিয়া থাকলে একসাথে সারিয়ে নেওয়া সম্ভব।
  • অপারেশনের পর পূনরায় হার্নিয়া ফিরে আসার ঝুকি (Recurrence) কম।

ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি

হার্নিয়া নিজে নিজে ভালো হয় না। আপনার বা আপনার পরিবারের কারও ইনগুইনাল হার্নিয়ার সমস্যা থাকলে দেরি না করে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিন। আধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুন!

আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার। 💙

#HerniaAwareness #LaparoscopicSurgery #ModernHealthcare #StayHealthy

ডা. মঈন উদ্দিন মাহমুদ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী)

ডিপ ইন কোলোরেক্টাল সার্জারী (ভারত)

ফেলো, অ্যামেরিকান কলেজ অব সার্জন্স (যুক্তরাষ্ট্র)

ফেলো, মিনিমাল একসেস্ সার্জারী (ভারত)

কোলোরেক্টাল এন্ডো- ল্যাপারোস্কোপিক সার্জন

সহকারি অধ্যাপক (সার্জারি)

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বারঃ

এপিক হেলথকেয়ার

(চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে)
পাঁচলাইশ, চট্টগ্রাম।
রুম নংঃ ৯২৫
সময়ঃ শনি থেকে বৃহষ্পতিবার (সন্ধ্যা ৭.০০ টা- রাত ৯.৩০টা)
সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ 01770-736139, 01847-005345

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top